মঙ্গলবার । এপ্রিল ৭, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৬ এপ্রিল ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শেয়ার

মার্কিন উদ্ধার অভিযানের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা: অভিযোগ ইরানের


Ismail-Bagai

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (৬ এপ্রিল) অভিযোগ করেছে, ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার অভিযানের আড়ালে যুক্তরাষ্ট্র সমৃদ্ধ ইউরেনিয়াম চুরির চেষ্টা করেছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই এক বিবৃতিতে বলেন, মার্কিন উদ্ধারের দাবি নিয়ে অনেক প্রশ্ন ও অনিশ্চয়তা রয়েছে। তিনি জানান, কোহগিলুয়েহ ও বোয়ের-আহমদ প্রদেশে পাইলটের উপস্থিতির কথা বলা হলেও, মার্কিন বাহিনী সেখানে নামানোর চেষ্টা করেছে, যা ভৌগোলিকভাবে অসঙ্গত।

বাগাই বলেন, এই অসামঞ্জস্যতা পুরো অভিযানের উদ্দেশ্য নিয়ে সন্দেহ তৈরি করছে এবং এটি হতে পারে “প্রতারণামূলক বা বিভ্রান্তিকর অভিযান”, যার প্রকৃত লক্ষ্য ছিল ইউরেনিয়াম চুরি।

এর আগে রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রু সদস্যকে যুক্তরাষ্ট্রের দুঃসাহসিক অভিযানে উদ্ধার করা হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, তেহরানের এই অভিযোগ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা আরও বাড়াতে পারে।