বৃহস্পতিবার । এপ্রিল ৯, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৮ এপ্রিল ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শেয়ার

ইরানের সব বাহিনীকে হামলা বন্ধের নির্দেশ মোজতবা খামেনির


ইরানের সব বাহিনীকে হামলা বন্ধের নির্দেশ মোজতবা খামেনির

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর ইরানের সব সামরিক ইউনিটকে হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তবে একই সঙ্গে তেহরান স্পষ্ট করে দিয়েছে যে এটি যুদ্ধের শেষ নয়। ইরানের রাষ্ট্রায়ত্ত ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিংয়ের (আইআরআইবি) বরাতে এ খবর দিয়েছে এনডিটিভি।

আইআরআইবি প্রচারিত বিবৃতিতে মোজতবা খামেনি বলেন: ‘এটি যুদ্ধের সমাপ্তি নয়, তবে সব সামরিক শাখাকে সর্বোচ্চ নেতার নির্দেশ মেনে হামলা বন্ধ করতে হবে।’

তবে, যুদ্ধবিরতিতে সম্মত হলেও ইরান স্পষ্ট করে দিয়েছে—এটি যুদ্ধের সমাপ্তি নয়, বরং সাময়িক বিরতি। দেশের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সামরিক বাহিনীকে গুলি চালানো বন্ধের নির্দেশ দিলেও একই সঙ্গে কঠোর বার্তা দিয়েছেন—‘আঙুল এখনও ট্রিগারেই আছে’।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার প্রায় দুই ঘণ্টা পর এই নির্দেশনা দেওয়া হয়। জানা গেছে, দুই পক্ষই একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যদিও এর বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

বিশ্লেষকদের মতে, ইরানের সামরিক কাঠামো অনেকটাই বিকেন্দ্রীভূত হওয়ায় এই নির্দেশ সব জায়গায় কার্যকর হতে কিছুটা সময় লাগতে পারে। ফলে যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও কিছু এলাকায় হামলা বা সংঘর্ষ চলতে দেখা যাচ্ছে।

এর আগে ইতিহাসের সেরা হামলা চালানোর কথা বলে যুদ্ধ বিরতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।