বৃহস্পতিবার । এপ্রিল ৯, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ৮ এপ্রিল ২০২৬, ৭:২৪ অপরাহ্ন
শেয়ার

ইরানকে আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে দেওয়া হবে না: ট্রাম্প


trump

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানকে আর কোনোভাবেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে দেওয়া হবে না। শুক্রবার ইসলামাবাদে নির্ধারিত বৈঠকের আগে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নিজের প্রশাসনের অবস্থান স্পষ্ট করে এমন মন্তব্য করেন তিনি।

বুধবার (৮ এপ্রিল) ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং সেখানে একটি “ফলপ্রসূ রেজিম চেঞ্জ” ঘটেছে বলে তারা মনে করছে।

তিনি আরও জানান, ইরানে ভবিষ্যতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখতে যুক্তরাষ্ট্র যৌথভাবে মাটির গভীরে থাকা পারমাণবিক ‘ধূলিকণা’ অপসারণে কাজ করবে—যেগুলো আগে বি–২ বোমারু বিমানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল।

ট্রাম্প দাবি করেন, গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর থেকে দেশটির সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট নজরদারির আওতায় রয়েছে।