
ফাইল ছবি
সুনামগঞ্জের চার উপজেলায় কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে কলেজ শিক্ষার্থীসহ ৫ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৮ এপ্রিল) দুপুরে তাহিরপুর, ধর্মপাশা, দিরাই ও জামালগঞ্জ উপজেলায় পৃথক এসব বজ্রপাতের ঘটনা ঘটে। এতে আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— ধর্মপাশার কলেজ শিক্ষার্থী হবিবুর রহমান (২২) ও রহমত উল্লাহ (১৩), তাহিরপুরের খামার শ্রমিক আবুল কালাম (২৮), দিরাইয়ের কৃষক লিটন মিয়া (৩৮) এবং জামালগঞ্জের নূর জামাল (২২)। তারা সবাই হাওরে ধান কাটা বা কৃষিকাজ করার সময় বজ্রপাতের শিকার হন।

আহতদের স্থানীয় হাসপাতালসহ উন্নত চিকিৎসার জন্য সিলেট ও ময়মনসিংহে পাঠানো হয়েছে। হঠাৎ এই প্রাকৃতিক দুর্যোগে পুরো জেলায় শোকের ছায়া নেমে এসেছে।
বাংলা টেলিগ্রাফ ভিজুয়াল






































