রবিবার । এপ্রিল ২৬, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২৬ এপ্রিল ২০২৬, ৯:১৩ অপরাহ্ন
শেয়ার

ট্রাম্প-স্টারমার ফোনালাপ, হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক করার তাগিদ


Trump-Starmar

ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মধ্যে রোববার ফোনালাপ হয়েছে। আলোচনায় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল দ্রুত পুনরায় চালুর প্রয়োজনীয়তার বিষয়টি গুরুত্ব পায়।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র জানান, বিশ্ব অর্থনীতি, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের মানুষের জীবনযাত্রায় হরমুজ প্রণালির পরিস্থিতি গুরুতর প্রভাব ফেলছে। তাই সেখানে নৌ চলাচল স্বাভাবিক করা জরুরি বলে দুই নেতা একমত হন।

ফোনালাপে স্টারমার ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে নেওয়া যৌথ উদ্যোগের অগ্রগতিও ট্রাম্পকে জানান। ওই উদ্যোগের লক্ষ্য হলো হরমুজ প্রণালিতে সব ধরনের নৌযানের স্বাধীন ও নিরাপদ চলাচল নিশ্চিত করা।

সূত্র: আল–জাজিরা