
মালির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সাদিও কামারা
মালির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সাদিও কামারা দেশজুড়ে সামরিক স্থাপনায় চালানো সমন্বিত হামলার একটিতে নিহত হয়েছেন। খবর আল জাজিরা।
মালির গ্যারিসন শহর কাতিতে অবস্থিত সাদিও কামারার বাসভবনে একযোগে হামলা চালায় আল-কায়েদা-সংযুক্ত একটি সংগঠন এবং তুয়ারেগ বিদ্রোহীরা। গতকাল শনিবার এই ঘটনা ঘটলে আজ তা প্রকাশ্যে আসে।
হামলাকারীরা কামারার বাসভবনে আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালায়। কাতি শহরটি রাজধানী বামাকো থেকে প্রায় ১৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত একটি কঠোরভাবে সুরক্ষিত সামরিক ঘাঁটি, যেখানে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আসিমি গোইতাও বসবাস করেন।

কামারা ২০২০ ও ২০২১ সালে সংঘটিত পরপর দুটি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা সামরিক সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। আল জাজিরা জানায়, তিনি ক্ষমতাসীন সামরিক নেতৃত্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের একজন ছিলেন এবং ভবিষ্যতে মালির নেতৃত্বে আসার সম্ভাবনাময় ব্যক্তি হিসেবেও দেখা হচ্ছিল তাকে।
দেশটির প্রেসিডেন্ট গোইতা নিরাপদ স্থানে জীবিত ও সুস্থ আছেন এবং হামলার সময় তাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়, ফলে তিনি এখনও সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছেন।







































