সোমবার । এপ্রিল ২৭, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২৭ এপ্রিল ২০২৬, ৮:৩৪ পূর্বাহ্ন
শেয়ার

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান


US-Iran

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমিয়ে শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রের কাছে নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান। পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সোমবার (২৭ এপ্রিল) এক মার্কিন কর্মকর্তা ও আলোচনায় অবগত একাধিক সূত্রের বরাতে রয়টার্স জানায়, ইরান হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং চলমান যুদ্ধ বন্ধের লক্ষ্যে নতুন সমঝোতা প্রস্তাব দিয়েছে।

প্রস্তাবে একই সঙ্গে পারমাণবিক আলোচনা পরবর্তী ধাপে আপাতত স্থগিত রাখার কথাও উল্লেখ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, আঞ্চলিক সংঘাত ও আন্তর্জাতিক চাপের মুখে কূটনৈতিক সমাধানের পথ খুঁজতেই তেহরান এই উদ্যোগ নিয়েছে।