
ছবি: সংগৃহীত
ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় প্রায় ২৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে পেন্টাগন। মঙ্গলবার (১২ মে) সিনেটের প্রতিরক্ষা বিষয়ক বরাদ্দ উপকমিটির শুনানিতে এ তথ্য তুলে ধরেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
পেন্টাগনের ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের বাজেট প্রস্তাবনা নিয়ে আয়োজিত শুনানিতে জানানো হয়, গত দুই সপ্তাহেই যুদ্ধ ব্যয় প্রায় ৪ বিলিয়ন ডলার বেড়েছে। এর আগে এই ব্যয়ের পরিমাণ ছিল প্রায় ২৫ বিলিয়ন ডলার।
প্রতিরক্ষা বিভাগের কম্পট্রোলার জানান, নতুন এই হিসাবেও ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা মেরামতের ব্যয় অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে চূড়ান্ত ব্যয় আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
শুনানিতে যুদ্ধের বাড়তি ব্যয়, সামরিক কৌশল এবং যুক্তরাষ্ট্রের ওপর তৈরি হওয়া আর্থিক চাপের বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।
সূত্র: আল জাজিরা













































