রবিবার । জুন ১৪, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট জাতীয় ১৪ জুন ২০২৬, ৩:৪৭ অপরাহ্ন
শেয়ার

বেনজীরকে দ্রুত দেশে ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী


Home Minister Sangsad

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের দুবাইয়ে গ্রেপ্তার হওয়ার বিষয়টি জাতীয় সংসদকে অবহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি বলেছেন, অতিদ্রুত তাকে দেশের ফেরত আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাশাপাশি এই ঘটনাকে বাংলাদেশ পুলিশের অসাধারণ সাফল্য হিসেবে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আজ রোববার (১৪ জুন) সংসদ অধিবেশনের শুরুতেই ৩০০ বিধিতে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে এসব তথ্য অবহিত করেন।

তিনি জানান, গত ১২ জুন সরকারকে গ্রেপ্তারের বিষয়টি কনফার্ম করা হয়েছে। গ্রেপ্তারের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেল মেনে ফেরত চাইতে হবে তাকে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)।

বেনজীর আহমেদ ২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের আইজিপি ছিলেন। পাঁচই অগাস্ট শেখ হাসিনার সরকারের পতনের আগে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান।

বাংলা টেলিগ্রাফ ভিজ্যুয়াল