সম্প্রতি নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়ার পর তিনটি মন্ত্রাণালয়ে মন্ত্রী এবং মন্ত্রী পদমর্যাদায় নতুন একজন কর্মকর্তা নিয়োগ দিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গুন হে। সরকারের ঊর্ধ্বতন মহলের এই রদবদলের খবর নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির সিনিয়র প্রেস সচিব ইয়ুন দো হিয়ন।
প্রেসিডেন্টের ইউনিফিকেশন সচিব হং ইয়ং পিয়োকে বানানো হয়েছে ইউনিফিকেশন মন্ত্রাণালয়ের মন্ত্রী। তার পূর্ব অভিজ্ঞতার জন্যই তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ক্ষমতাসীন সেনুরি পার্টির দুই সংসদ সদস্য ইয়ো কি জুন এবং ইয়ো হুকে মৎস্য ও সমুদ্র এবং ভূমি, অবকাঠামো ও যোগাযোগ মন্ত্রাণালয়ের মন্ত্রী করা হয়েছে। এছাড়া এন এইচ ফিনানশিয়াল চেয়ারম্যান ইম জং ইয়ংকে ফিনানশিয়াল সার্ভিস কমিশনের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অপরদিকে প্রেসিডেন্ট পার্ক গিয়ুন হি তার চীফ অফ স্টাফ কিম কি ছনের পদত্যাগ পত্র গ্রহণ করেছেন। রাষ্ট্রপতির কার্যালয়ে সরকারী নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছিল কিম ছনের বিরুদ্ধে। তারই প্রেক্ষিতে মূলত তিনি পদত্যাগ করলেন। চলতি সল্লালের ছুটি শেষে কার্য দিবস শুরু হলেই নতুন চীফ অফ স্টাফের নাম জানা যাবে।
















































