সোমবার । মার্চ ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২৪ নভেম্বর ২০১৫, ৪:০৬ অপরাহ্ন
শেয়ার

রাশিয়ার বিমান ভূপাতিত করেছে তুরস্ক (ভিডিও)


war-planeসিরিয়ার সীমান্তে একটি বেনামী বিমানকে গুলি করে ভূপাতিত করেছে তুরস্ক। দেশটির এক সেনা কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। তবে ওই বিমানটি রাশিয়ার ছিল বলে ধারণা করা হচ্ছে।

এক রিপোর্টে বলা হয়েছে, সিরিয়ার লাটাকিয়া ইয়ামেদি গ্রামের ওপর দিয়ে যাওয়া বিমানটি বিপজ্জনক হিসেবে অনুমান করা হয়েছে।

তুরস্কের এফ-১৬ যুদ্ধ বিমান একটি বেনামী বিমানকে মঙ্গলবার গুলি করে ভূপাতিত করেছে। ওই বিমানটি বিপদ সীমা না মেনে সিরিয়ার সীমান্তের কাছে তুরস্কের আকাশ সীমায় প্রবেশ করছিল। রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন এক তুর্কি সেনা কর্মকর্তা।

দ্য দোগান নিউজ এজেন্সি জানিয়েছে, প্রত্যক্ষদর্শীরা তাদেরকে জানিয়েছে তাদের গ্রামে একটি বিমান ভূপাতিত হয়েছে। তবে বিমানের পাইলট প্যারাসুটের সাহায্যে নিরাপদে অবতরণ করেছেন।

দোগান আরো জানিয়েছে, ওই এলাকা থেকে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়েছিল।

ভিডিওঃ