সোমবার । মার্চ ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১১ ডিসেম্বর ২০১৫, ১২:৪৭ অপরাহ্ন
শেয়ার

দেখে নিন আশরাফুলের গায়ে হলুদের এক্সক্লুসিভ কিছু ছবি


ashraful-gaye-holudআজ শুক্রবার ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের বিয়ে। এর একদিন আগে গায়ে হলুদের অনুষ্ঠানটাও সেরে ফেললেন তিনি। বিয়ের ঠিক পরদিনই অনুষ্ঠিত হবে বৌভাত।

গত জুলাই মাসেই জানা গিয়েছিল বিয়ে করতে যাচ্ছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিংয়ের দায়ে বর্তমানে নিষিদ্ধ এই ক্রিকেটার। এরপর আগস্টে এসে জানা যায় তার বিয়ের দিনক্ষণ।

কনে তাসলিমা আনিসা অর্চি ঢাকায় বিবিএ পড়ছেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। হলুদের অনুষ্ঠানে পরিবারের সদস্যরা তো ছিলেনই। তার সাথে ছিলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর, ক্লোজআপ তারকা মুহিন, পুলক, নিশিতা, গীতিকার রবিউল ইসলাম জীবন সহ আরও অনেকে।

বলে রাখা ভাল, ২০১৩ সালে বিপিএলে স্পট-ফিক্সিংয়ের অভিযোগে পাঁচ বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হন আশরাফুল। পরে শাস্তির মেয়াদ কমিয়ে তিন বছরে আনা হয়, যা শেষ হবে ২০১৬ সালের ১৬ আগস্ট।

ashraful-holud

ashraful-holud

ashraful-holud

ashraful-holud