থাইল্যান্ডের উত্তরাঞ্চলে স্কুল ডরমেটরিতে আগুনে ১৭ কিশোরী প্রাণ হারিয়েছে। সোমবার কর্মকর্তারা এ কথা জানিয়ে বলেন, অন্যান্যরা হয় নিখোঁজ না হয় আহত হয়েছে।
চায়াং রাই শহরের দোতলা ভবনটিতে রোববার শেষরাতে আগুন লাগে।এ সময়ে অধিকাংশ কিশোরী ঘুমে ছিল। ফলে তাদের পক্ষে বেরিয়ে আসা সম্ভব হয়নি।
পুলিশ কর্ণেল প্রয়াদ সিংশিন জানান, আগুনে ১৭ কিশোরী প্রাণ হারিয়েছে। দুজন নিখোঁজ ও পাঁচজন আহত হয়েছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক।
তিনি আরো জানান, কি কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
ডেপুটি গভর্ণর আরকম সুকাপন বলেন, ডরমেটরিতে ৩৮ শিক্ষার্থী ছিল। যারা তখনও ঘুমায়নি তারা বেরিয়ে আসতে পেরেছে। অধিকাংশই ঘুমে থাকায় প্রাণহানি বেশি হয়েছে।












































