গুগলে শীর্ষ ১০ সন্ত্রাসীর তালিকায় উঠে এসেছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম। বিষয়টি নিয়ে নাখোশ ভারতীয় কর্তৃপক্ষ।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, মঙ্গলবার গুগলের সিইও এবং ভারত শাখার প্রধানের বিরুদ্ধে নরেন্দ্র মোদিকে অপমান করার অপরাধে মামলা দায়ের করেছে ভারতের একটি আদালত। মামলায় গুগল ও এর বড় বড় কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।






































