মঙ্গলবার । মার্চ ২৪, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১৯ জুন ২০২৫, ৪:৩৪ অপরাহ্ন
শেয়ার

কঠিন দিনগুলো কাটিয়ে উঠবে ইরান, জাতির উদ্দেশে দেশটির প্রেসিডেন্ট


ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতির উদ্দেশে দেওয়া এক বার্তায় বলেছেন, ‘কঠিন দিনগুলো আমরা কাটিয়ে উঠব’। বার্তায় তিনি সরকারের প্রতিটি অংশকে ‘ইরানের জন্য কাজ করার’ নির্দেশ দিয়েছেন। খবর-বিবিসি

ইরানের প্রেসিডেন্ট বলেন, সব মন্ত্রণালয় এবং সরকারি সব এজেন্সিকে তাদের সর্বোচ্চ শক্তি ও সম্পদ ব্যবহার করে ইরানের জন্য কাজ করতে বলা হয়েছে। কোনো কিছুর প্রতি বিমুখ না হবেন না, আপনাদের ধৈর্য ও সমর্থন দরকার।

‘ঈশ্বরের কৃপায় এবং সহানুভূতি ও সংহতির সাহায্যে এই কঠিন দিনগুলো কাটিয়ে উঠবে ইরান,’ বলেন মাসুদ পেজেশকিয়ান।

এদিকে ইসরায়েলের সেনাবাহিনী নিশ্চিত করেছে যে তারা ইরানের আরাক পারমাণবিক চুল্লিতে হামলা চালিয়েছে। এর আগে ইসরায়েলের বিরশেবা শহরের সোরোকা হাসপাতালে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়।