মঙ্গলবার । মার্চ ২৪, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২৩ জুন ২০২৫, ৮:৩৯ অপরাহ্ন
শেয়ার

ইরানের জনগণকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রাশিয়া: পুতিন


putin ইরানের জনগণকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছি বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সোমবার (২৩ জুন) রাশিয়ার রাজধানী মস্কোয় প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেন। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, বৈঠকের শুরুতেই এসব কথা বলেন পুতিন।

পুতিন বলেন, যে অভিযোগে ইরানে আগ্রাসন চালানো হচ্ছে, তা ‘ভিত্তিহীন’।

অন্যদিকে, বৈঠকের শুরুতে আরাঘচি পুতিনকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শুভেচ্ছা পৌঁছে দেন। এসময় তিনি ইরানে যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানানোর জন্য পুতিনকে ধন্যবাদ জানান। আরাঘচি বলেন, ‘ইতিহাসের সঠিক পক্ষে’ রয়েছে রাশিয়া।

সূত্র: আল জাজিরা, এএফপি