বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩০ অপরাহ্ন
শেয়ার

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা


 

Dhakesshori CA

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন।

এ সময় তিনি আসন্ন দুর্গা পূজার প্রস্তুতি সম্পর্কেও খোঁজ-খবর নেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তিনি ঢাকেশ্বরী মন্দির উপস্থিত হন।

মন্দির পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে এক শুভেচ্ছা বিনিময় সভায় যোগ দিয়েছেন। সেখানে তিনি বক্তব্যও রাখেন।