মঙ্গলবার । মার্চ ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২১ অক্টোবর ২০২৫, ৯:৩৪ অপরাহ্ন
শেয়ার

পদোন্নতি পেলেন পুলিশের ৮০ কর্মকর্তা


Bangladesh Police

ফাইল ছবি

বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদমর্যাদার ৮০ কর্মকর্তাকে বিসিএস (পুলিশ) ক্যাডারের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে তিনটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদোন্নতির আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার ৩৩ জন, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) ১৮ জন এবং পুলিশ পরিদর্শক (সশস্ত্র) ২৯ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে তাদের চাকরি পুলিশ অধিদপ্তরে ন্যস্ত করা হয়েছে।

এছাড়া, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করতে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। পদোন্নতিপ্রাপ্ত পুলিশের ৮০ কর্মকর্তাদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।