শুক্রবার । মার্চ ১৩, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি ১০ জানুয়ারি ২০২৬, ৩:২২ অপরাহ্ন
শেয়ার

কোডিংয়ে জোর দিয়ে নতুন এআই মডেল আনছে ডিপসিক


Deepseek

চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা ডিপসিক শিগগিরই বাজারে আনতে যাচ্ছে পরবর্তী প্রজন্মের এআই মডেল। সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, শক্তিশালী কোডিং সক্ষমতাসম্পন্ন নতুন মডেল ভি-৪ ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে ডিপসিক।

ডিপসিকের অভ্যন্তরীণ পরীক্ষায় দেখা গেছে—কোডিং সংক্রান্ত কাজে নতুন মডেলটি ক্লড কিংবা জিপিটি সিরিজের মতো প্রতিদ্বন্দ্বী মডেলগুলোকেও ছাড়িয়ে যেতে পারে। নতুন মডেলটি দীর্ঘ ও জটিল কোডিং প্রম্পট পরিচালনা ও বিশ্লেষণের সক্ষমতা রাখবে। বিশেষ করে বড় ও জটিল সফটওয়্যার প্রকল্পে কাজ করা ডেভেলপারদের জন্য এটি হতে পারে উল্লেখযোগ্য সুবিধা।

হাংচৌভিত্তিক ডিপসিক ইতোমধ্যেই চীনের নিজস্ব এআই ইকোসিস্টেম গড়ে তোলার প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ একটি নাম হয়ে উঠেছে। একই সঙ্গে দেশীয় চিপ শিল্প শক্তিশালী করার উদ্যোগেও প্রতিষ্ঠানটির ভূমিকা উল্লেখযোগ্য।

সূত্র: সিএমজি বাংলা