শনিবার । মে ২, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ২০ জানুয়ারি ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শেয়ার

উপ-প্রধানমন্ত্রীকে ‘ছাগল’ বলে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট কিম


kim North Korea

উত্তর কোরিয়ার উপ-প্রধানমন্ত্রীকে ছাগলের সঙ্গে তুলনা করে তাবে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উন। একটি গুরুত্বপূর্ণ কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে প্রকাশ্যে তাকে বরখাস্ত করা হয়। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (কেসিএনএ) জানিয়েছে, উপ-প্রধানমন্ত্রী ইয়াং সুং হো’কে ‘ঘটনাস্থলেই বরখাস্ত করা হয়। এসময় প্রেসিডেন্ট কিম ‘দায়িত্বজ্ঞানহীন, রূঢ় এবং অযোগ্য শীর্ষস্থানীয় কর্মকর্তাদের’ সমালোচনা করেন।

অর্থনৈতিক নীতির কথিত অব্যবস্থাপনার জন্য অলস কর্মকর্তাদের তিরস্কার করতে কিম দ্রুত পদক্ষেপ নিলেও, এ ধরনের প্রকাশ্য বরখাস্তের ঘটনা খুবই বিরল।

গতকাল সোমবার একটি শিল্প যন্ত্রপাতি কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে কিম দীর্ঘদিন ধরে দায়িত্বজ্ঞানহীনতা এবং নিষ্কিয়তার সাথে অভ্যস্ত’ কর্মীদের তীব্র সমালোচনা করেন।

কিম বলেন, উপ-প্রধানমন্ত্রী ইয়াং ‘গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য অনুপযুক্ত।’