শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ৩০ জানুয়ারি ২০২৬, ৩:৩০ অপরাহ্ন
শেয়ার

সেরা প্লেব্যাক গায়কের পুরস্কার জিতলেন অরিজিৎ সিং


Arijit-Singh

প্লেব্যাক গান থেকে অবসরের ঘোষণা দেওয়ার একদিন পরই মর্যাদাপূর্ণ ‘জি ২৪ ঘণ্টা বিনোদন সেরা ২৪’ পুরস্কারে সেরা পুরুষ প্লেব্যাক গায়কের সম্মান পেলেন সংগীতশিল্পী অরিজিৎ সিং।

গত ২৯ জানুয়ারি কলকাতায় অনুষ্ঠিত ‘জি ২৪ ঘণ্টা বিনোদন সেরা ২৪’ অনুষ্ঠানে ‘গানে গানে’ এবং ‘খনানে গোরাচাঁদ খানে কলা’ গানের জন্য এই পুরস্কার পান তিনি। মঞ্চে ওঠার সময় দর্শকদের উচ্ছ্বসিত অভ্যর্থনা আবেগঘন করে তোলে পুরো মুহূর্তটি।

উল্লেখ্য, এর ঠিক একদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ও ইনস্টাগ্রামে এক পোস্টে অরিজিৎ সিং জানান, তিনি আর নতুন কোনো প্লেব্যাক প্রকল্পে কাজ করবেন না। তবে সংগীতচর্চা ও নিজস্ব সৃষ্টিশীল কাজ চালিয়ে যাবেন বলেও স্পষ্ট করেন তিনি। আগে থেকে নেওয়া কিছু কাজ সম্পন্ন করার কথাও জানান জনপ্রিয় এই শিল্পী।

অবসরের ঘোষণার পরপরই পাওয়া এই স্বীকৃতি অরিজিৎ সিংয়ের দীর্ঘ ও সফল সংগীতজীবনের জন্য এক আবেগঘন সম্মান হিসেবে দেখছেন ভক্তরা।

সূত্র: ডিএনএ ইন্ডিয়া