
বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সঠিক তথ্য প্রদান এবং অপতথ্য রোধে বাংলাদেশ নির্বাচন কমিশনের সঙ্গে যৌথ উদ্যোগে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক চালু করেছে বিশেষ হাব ‘ইলেকশন সেন্টার’।
টিকটক তাদের অ্যাপের ভেতরেই এই হাব চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য ও সরকারি তথ্য সহজে জানতে পারবেন। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিকটক এ ঘোষণা দেয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, টিকটক অ্যাপ ব্যবহারকারীরা অ্যাপের ভেতরে থাকা ‘ইলেকশন সেন্টার’ অপশনটিতে ক্লিক করলেই ভোট ও নির্বাচন সম্পর্কিত নির্ভুল সরকারি তথ্য জানতে পারবেন। এখানে সহজেই ভোট দেওয়ার নিয়মাবলি, ভুয়া খবর (অপতথ্য) চেনার উপায় এবং নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের লিংক পাওয়া যাবে।
একইসঙ্গে টিকটকে নির্বাচন সম্পর্কিত ভিডিও ও সার্চে বিশেষ ট্যাগ যুক্ত করা হবে, যা সরাসরি ব্যবহারকারীদের ইলেকশন সেন্টারের তথ্যে নিয়ে যাবে।
বাংলা টেলিগ্রাফ উদ্যোগের গল্প









































