
চাঁদের দূর-পৃষ্ঠ থেকে আনা চীনের ছাং’ই-৬ অভিযানের নমুনা বিশ্লেষণের মাধ্যমে বিজ্ঞানীরা চাঁদের ভূতাত্ত্বিক সময়কাল নির্ধারণে যুগান্তকারী অগ্রগতি অর্জন করেছেন।
প্রথমবারের মতো নিশ্চিত করা হয়েছে যে চাঁদের নিকট-পৃষ্ঠ ও দূর-পৃষ্ঠে উল্কাপাতজনিত গর্ত তৈরির হার মূলত একই রকম, যা একটি বৈশ্বিকভাবে একীভূত লুনার ক্রোনোলজি গঠনের শক্ত ভিত্তি তৈরি করেছে।
চায়নিজ একাডেমি অব সায়েন্সেসের ইনস্টিটিউট অব জিওলজি অ্যান্ড জিওফিজিক্সের নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় দীর্ঘদিন ব্যবহৃত লুনার ক্রোনোলজি মডেল সংশোধন করা হয়েছে। উচ্চ-রেজোলিউশনের রিমোট সেন্সিং চিত্র বিশ্লেষণ করে গবেষকেরা দেখিয়েছেন, চাঁদের দুই অর্ধেই উল্কাপাতের প্রবাহ ছিল সমান এবং প্রাথমিক যুগে উল্কাপাতের হার ধীরে ধীরে কমেছে—আগে ধারণা করা আকস্মিক তীব্র পরিবর্তনের প্রমাণ মেলেনি। গবেষণাটি বৃহস্পতিবার সাইন্স অ্যাডভান্সেস জার্নালে প্রকাশিত হয়েছে।
সূত্র: সিএমজি








































