
আয়াতুল্লাহ আলী খামেনি ও ডোনাল্ড ট্রাম্প।
হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ‘নিহত’ হয়েছেন বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার (১ মার্চ) নিজ ট্রুথ সোশ্যাল পোস্টে এ দাবি করেছেন তিনি।
ট্রাম্প লেখেন, “খামেনি, ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তিদের একজন, মারা গেছেন।” এবং এটিকে ইরানের জনগণের জন্য নিজেদের দেশ পুনরুদ্ধারের একমাত্র শ্রেষ্ঠ সুযোগ হিসেবে অভিহিত করেছেন।
ট্রুথ সোশ্যাল ট্রাম্প আরও বলেন, তারা “নিশ্চিত” যে খামেনি নিহত হয়েছেন এবং এই খবর সঠিক বলে মনে করেন।
তবে এ মুহূর্তে স্বতন্ত্রভাবে নিহত হওয়ার তথ্য নিশ্চিত করা সম্ভব নয়। ইরানের সরকার বা তেহরান থেকে এখনো কোনো স্বাধীন বা অফিশিয়াল ঘোষণা পাওয়া যায়নি, এবং বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমও অবস্থিতি যাচাই করছে।
ইরান ও পশ্চিমা ক্ষমতাশীন দেশগুলোর মধ্যে পূর্বের উত্তেজনা, সামরিক হামলা ও পাল্টা হামলার ধারাবাহিকতায় এই ঘটনা এসেছে — যা মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতার ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
সূত্র: রয়টার্স




































