বুধবার । মার্চ ৪, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শেয়ার

ইরানে স্কুলে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৫


Iran-School-Attacked

ইরানের মিনাব শহের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে হামলা চালিয়েছে ইসরায়েল। ছবি: এএফপি

ইরানের দক্ষিণাঞ্চলের একটি বালিকা বিদ্যালয়ে ইসরায়েলের হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৮৫ জনে দাঁড়িয়েছে। খবরটি জানিয়েছে ইরানের আধা সরকারি সংবাদসংস্থা তাসনিম নিউজ এজেন্সি।

খবরে বলা হয়, শনিবার সকালে হরমোজগান প্রদেশের মিনাব শহরের ওই বালিকা বিদ্যালয়কে লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলার সময় স্কুলে প্রায় ১৭০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা আশঙ্কা প্রকাশ করেছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। হামলার ঘটনায় গভীর শোক ও আন্তর্জাতিক উদ্বেগের সৃষ্টি হয়েছে।