
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ অন্তত ৪৮ জন শীর্ষ নেতা নিহত হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার (১ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অভিযান অত্যন্ত দ্রুততা ও দক্ষতার সঙ্গে এগিয়ে চলছে।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, এই যৌথ অভিযানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একসঙ্গে কাজ করছে।
এদিকে আরেকটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমরা কেবল নিজেদের স্বার্থে নয়, বরং পুরো বিশ্বের স্বার্থেই এই পদক্ষেপ নিচ্ছি। তিনি এ মন্তব্য করেন মার্কিন গণমাধ্যম সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে।
ট্রাম্পের দাবি অনুযায়ী, এই অভিযানের মূল লক্ষ্য ছিল ইরানের শীর্ষ নেতৃত্বের কাঠামোকে দুর্বল করা।







































