রবিবার । মার্চ ২২, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২ মার্চ ২০২৬, ৫:২৬ পূর্বাহ্ন
শেয়ার

ইরানে যুদ্ধ সর্বোচ্চ চার সপ্তাহ চলতে পারে: ট্রাম্প


Trump

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান সর্বোচ্চ চার সপ্তাহ স্থায়ী হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এ তথ্য জানিয়েছে আল–জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, অভিযানের সম্ভাব্য সময়সীমা সম্পর্কে ট্রাম্প বলেন, ‘এটি সব সময়ই চার সপ্তাহের একটি প্রক্রিয়া ছিল। আমরা হিসাব করে দেখেছি, এটি চার সপ্তাহের মতোই সময় নেবে।’

ইরানের আয়তন ও সামরিক সক্ষমতার প্রসঙ্গ তুলে ধরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, দেশটি শক্তিশালী ও বড় হলেও পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে চার সপ্তাহ বা তার কম সময় লাগতে পারে।

আলোচনার পথ এখনো খোলা আছে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, তিনি এখনো আলোচনার পক্ষে রয়েছেন। তবে কবে থেকে আলোচনা শুরু হতে পারে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো সময়সীমা জানাননি।

ট্রাম্প বলেন, ‘তারা (ইরান) কথা বলতে চায়। কিন্তু আমি বলেছি, তোমাদের গত সপ্তাহেই কথা বলা উচিত ছিল, এই সপ্তাহে নয়।’