মঙ্গলবার । মার্চ ১০, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ১০ মার্চ ২০২৬, ৬:৪২ অপরাহ্ন
শেয়ার

ইরানে নিহতের সংখ্যা প্রায় দেড় হাজার


Iran war

হামলায় ইরানের কয়েক ডজনেরও বেশি স্বাস্থ্যকেন্দ্র লক্ষ্যবস্তু করা হয়েছে ।। ফাইল ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকে ইরানে নিহত মানুষের সংখ্যা এক হাজার ৩৩২ জনে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির সরকারি কর্মকর্তারা।

সরকারের মুখপাত্র ফাতেমেহ মহাজেরানি বলেছেন, নিহতদের মধ্যে ২০৬ জন নারী ও শিশু রয়েছে। এরমধ্যে নারী শিশুদের একটি স্কুলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেড় শতাধিকের বেশি শিশুর মৃত্যু হয়।

তিনি আরও দাবি করেন, হামলায় ইরানের কয়েক ডজনেরও বেশি স্বাস্থ্যকেন্দ্র লক্ষ্যবস্তু করা হয়েছে।