শনিবার । মার্চ ১৪, ২০২৬
এন্টারটেইনমেন্ট ডেস্ক বিনোদন ১৪ মার্চ ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শেয়ার

দীর্ঘ বিরতির পর নতুন গানে ফিরলেন আসিফ আকবর


Asif Akber

ঈদে বিশেষ চমক নিয়ে হাজির হচ্ছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর

ঈদে ভক্তদের জন্য বিশেষ চমক নিয়ে হাজির হচ্ছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। স্টেজ শো আর দেশজুড়ে কনসার্ট নিয়ে তুমুল ব্যস্ততার মাঝেও সম্প্রতি তিনি রেকর্ড সম্পন্ন করেছেন তার নতুন একক গান ‘ভুল’। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গানটি প্রকাশিত হতে যাচ্ছে।

গানটির কথা লিখেছেন জনপ্রিয় গীতিকার ফয়সাল রাব্বিকীন। এর সুর ও সংগীতায়োজন করেছেন রেজোয়ান শেখ। দীর্ঘ বিরতির পর আসিফ আকবরকে নতুন এই গানে পাওয়া যাবে, যা তার ভক্তদের জন্য বড় একটি পাওয়া।

নতুন গান প্রসঙ্গে আসিফ আকবর বলেন, “গানটি রেকর্ডিংয়ের মাধ্যমে অনেকটা সময় পর নতুন গানে ফিরলাম। এর কথা, সুর ও সংগীতায়োজন—সবকিছুই আমার মনের মতো হয়েছে। আমার বিশ্বাস, গানটি প্রকাশ পেলে শ্রোতাদেরও ভীষণ ভালো লাগবে।”

গীতিকার ফয়সাল রাব্বিকীন বলেন, “আসিফ ভাইয়ের সাথে অনেকদিন পর কাজ হলো। ইচ্ছে ছিল মনের মতো কিছু কথামালা দিয়ে একটি গান করার, সেটি করতে পেরেছি। আসিফ ভাইও গানটি নিয়ে খুব খুশি। আশা করি সবাই গানটি পছন্দ করবেন।”

 জানা গেছে, আসন্ন ঈদের আগেই দেশের অন্যতম শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক-এর ব্যানারে ‘ভুল’ গানটি প্রকাশ পাবে। ঈদে আসিফের নতুন গান মানেই ভক্তদের মাঝে বাড়তি আমেজ, আর সেই আমেজ ধরে রাখতেই এই বিশেষ আয়োজন।