শনিবার । মার্চ ১৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৪ মার্চ ২০২৬, ৩:৩৭ অপরাহ্ন
শেয়ার

অন্তর্বর্তী সরকারের জারিকৃত অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের পর সংসদে উত্থাপন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী


অন্তর্বর্তী সরকারের জারিকৃত অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের পর সংসদে উত্থাপন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ || ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশগুলো প্রথমে বিশেষ কমিটিতে পাঠানো হবে। সেখানে যাচাই-বাছাইয়ের পর রিপোর্ট আকারে সংসদে উত্থাপন হবে। এছাড়া সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদ ফ্লোরে আলোচনা হতে পারে।

শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অধিবেশন কতোদিন চলবে, কোন কোন বিষয়ে আলোচনা হবে, কী কী আইন উত্থাপন হবে, রাষ্ট্রপতির ভাষণের ওপরে কতো ঘণ্টা আলোচনা হবে- সেসব নিয়ে বৈঠকে কথা হয়েছে।

তিনি জানান, ১৫ মার্চ অধিবেশনের পর মুলতবি হয়ে ঈদের পর ২৯ মার্চ ফের সংসদ অধিবেশন বসবে। এপ্রিল মাসজুড়ে অধিবেশন চালু থাকবে।