রবিবার । মার্চ ১৫, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ১৫ মার্চ ২০২৬, ১:০৮ অপরাহ্ন
শেয়ার

তথ্য পাচারের অভিযোগে ইরানে গ্রেপ্তার ২০


US Israel attack on Iran

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ইসরায়েলের কাছে ইরানের সামরিক ও নিরাপত্তা স্থাপনাগুলোর অবস্থানসংক্রান্ত তথ্য পাঠানোর অভিযোগে অভিযুক্ত

ইসরায়েলের কাছে তথ্য পাচারের চেষ্টা করার অভিযোগে ইরানে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

তাসনিম নিউজেকর এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ইসরায়েলের কাছে ইরানের সামরিক ও নিরাপত্তা স্থাপনাগুলোর অবস্থানসংক্রান্ত তথ্য পাঠানোর অভিযোগে অভিযুক্ত।

প্রতিবেদনে ইরান সরকারের উদ্ধৃতি দিয়ে আরও বলা হয়েছে, ‌জায়নিস্ট শাসনের সঙ্গে যুক্ত ভাড়াটে নেটওয়ার্কের কয়েকটি চক্রকে শনাক্ত করে ভেঙে দেওয়া হয়েছে। তারা সামরিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তা স্থাপনার অবস্থানসংক্রান্ত তথ্য শত্রুপক্ষের কাছে পাঠাচ্ছিল। বিচারিক আদেশের মাধ্যমে ২০ জনকে গ্রেপ্তার ও আটক করা হয়েছে।

এর আগে গত সপ্তাহে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে ইসরায়েল তাদের অভিযানের একটি নতুন ধাপ শুরু করেছে। এতে স্থলভিত্তিক তথ্যদাতাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিরাপত্তা চেকপয়েন্টগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।