মঙ্গলবার । মার্চ ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ২৪ মার্চ ২০২৬, ৬:৪৭ পূর্বাহ্ন
শেয়ার

ভারত সফর স্থগিত করলেন শাকিরা


Shakira

শাকিরার ‘ফিডিং ইন্ডিয়া কনসার্ট’ স্থগিত করা হয়েছে পশ্চিম এশিয়ার চলমান উত্তেজনা ও আঞ্চলিক অস্থিরতার কারণে। আয়োজক প্রতিষ্ঠান ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে দর্শক, শিল্পী ও পুরো প্রোডাকশন টিমের নিরাপত্তাই তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।

ইনস্টাগ্রামে প্রকাশিত বিবৃতিতে আয়োজকরা বলেন, “বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই আমাদের কনসার্ট আপাতত স্থগিত রাখা হলো।”

প্রত্যেক টিকিটধারী আগামী ৫–৭ কর্মদিবসের মধ্যে সম্পূর্ণ টিকিটমূল্য ফেরত পাবেন বলে জানানো হলেও ইতিমধ্যে বহু অনুরাগী সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করেছেন।

এর আগে মার্কিন র‌্যাপার কেনি ওয়েস্টের ২৯ মার্চ দিল্লিতে নির্ধারিত কনসার্টও একই ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে পিছিয়ে যায়। নতুন তারিখ হিসেবে ২৩ মে নির্ধারণ করা হয়েছে।

প্রায় ১৮–১৯ বছর পর ভারতে আসার কথা ছিল শাকিরার। ১০ ও ১১ এপ্রিল এবং মুম্বাই ১৫ এপ্রিল দিল্লিতে তার বড় পরিসরের পারফরম্যান্সের পরিকল্পনা ছিল।

চলমান পরিস্থিতিতে ভক্তদের জন্য বড় ধাক্কা হলেও আয়োজকরা আশা প্রকাশ করেছেন, নিরাপত্তা নিশ্চিত হলে শাকিরার ভারতীয় ভক্তদের জন্য নতুন তারিখে অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হবে।