সোমবার । মার্চ ৩০, ২০২৬
এন্টারটেইনমেন্ট ডেস্ক বিনোদন ২৯ মার্চ ২০২৬, ৮:৩৬ অপরাহ্ন
শেয়ার

পানিতে ডুবে কলকাতার জনপ্রিয় অভিনেতা রাহুলের মৃত্যু


Rahul

কলকাতার চলচ্চিত্র ও টিভি সিরিজের জনপ্রিয় অভিনেতা রাহুল

পানিতে ডুবে মারা গেছেন কলকাতার চলচ্চিত্র ও টিভি সিরিজের জনপ্রিয় অভিনেতা রাহুল। তার পুরো নাম রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৪২ বছর।

পশ্চিমবঙ্গের গণমাধ্যমগুলো জানাচ্ছে, শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় তার মৃত্যুর খবর আসে।

জানা গেছে, একটি ধারাবাহিকের শুটিং করছিলেন রাহুল। সেখানেই পানিতে ডুবে তার মৃত্যু হয়। পরবর্তীতে তাকে টেকনিশিয়ানরা উদ্ধার করেন।

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় দুই দশকের বেশি সময় ধরে টলিউডে কাজ করেছেন। ছোটপর্দা থেকে বড়পর্দায়, ওয়েব দুনিয়ায় ছিল তার অবাধ যাতায়াত।

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির হাত ধরে খ্যাতি পান। সেই ছবির নায়িকা প্রিয়াঙ্কা সরকারের সঙ্গেই গাঁটছড়া বাঁধেন। যদিও মাঝে তাদের বিচ্ছেদের খবর রটে। পরে আবার এক হন তারা।