বৃহস্পতিবার । এপ্রিল ২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১ এপ্রিল ২০২৬, ১:৩৫ অপরাহ্ন
শেয়ার

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পেল বাংলাদেশের ৬ জাহাজ


Bangladeshi ship

ঢাকায় ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী এই তথ্য দিয়েছেন

হরমুজ প্রনালিতে আটকে থাকা বাংলাদেশের ছয়টি জাহাজকে প্রণালিটি পার হওয়ার অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল।

ঢাকায় ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী এই তথ্য দিয়েছেন। রাষ্ট্রদূত আজ বুধবার (১ এপ্রিল) দূতাবাসে একটি সংবাদ সম্মেলন করেছেন।

সেখানে তিনি জানিয়েছেন, ইরানের নিরাপত্তা কাউন্সিল বাংলাদেশের আটকে থাকা ৬টি জাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার বিষয়ে অনুমতি দিয়েছে।

রাষ্ট্রদূত আরও জানান, বাংলাদেশিদের ফেরত আনতে সাহায্য করায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

এসময় তিনি বলেন, যুদ্ধ নিয়ে বাংলাদেশের বিবৃতি নিয়ে ইরানের হতাশা রয়েছে। ইরান মনে করে, যুদ্ধ পরিস্থিতি নিয়ে বাংলাদেশের উদ্বেগ প্রকাশের পাশাপাশি নিন্দাও জানানো উচিত। কারণ বাংলাদেশ হলো ইরানের ভাই। দুর্দিনে এক ভাই আরেক ভাইয়ের পাশে থাকবে, এটাই আশা করি।