বৃহস্পতিবার । এপ্রিল ২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক উদ্যোগ ২ এপ্রিল ২০২৬, ৭:০১ অপরাহ্ন
শেয়ার

দেশীয় ব্র্যান্ড ‘স্কিনো’ ও ‘ইনসেই’ এখন মীনা বাজারে


SKINO

স্কিনো এবং ইনসেই আনুষ্ঠানিকভাবে মীনা বাজার সুপার শপের সাথে যুক্ত হয়েছে

দেশের অন্যতম শীর্ষ চেইন সুপার শপ মীনা বাজারে এখন থেকে পাওয়া যাবে জনপ্রিয় দেশীয় স্কিনকেয়ার ব্র্যান্ড ‘স্কিনো’ ও ‘ইনসেই’ এর পণ্য। আজ ২ এপ্রিল  এক আনুষ্ঠানিক অনবোর্ডিং অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন পথচলার সূচনা হয়।

চারদিকে লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান ‘দ্য বিউটি সায়েন্স’-এর অধীনে পরিচালিত এই ব্র্যান্ড দুটি কোরিয়ান ফর্মুলায় তৈরি। এই চুক্তির ফলে স্কিনো ও ইনসেই-এর মানসম্মত পণ্যগুলো এখন থেকে মীনা বাজারের গুরুত্বপূর্ণ ৬টি আউটলেট (ধানমন্ডি ২৭, ইসিবি, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ডেমরা এবং উত্তরা ১৪ শাখা) থেকে সংগ্রহ করতে পারবেন ক্রেতারা।

SKINO

কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়

মীনা বাজারের ধানমন্ডিস্থ প্রধান কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শামীম আহমেদ জায়গিরদার, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট ফরিদুর রেজা, প্রকিউরমেন্ট ম্যানেজার মো. মোকলেসুর রহমান ও ওয়াহিদুর রহমান এবং সিনিয়র এক্সিকিউটিভ লাবনী রহমান।

এছাড়াও ‘দ্য বিউটি সায়েন্স’-এর পক্ষ থেকে ছিলেন হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নেওয়াজ শরীফ নাসিম এবং সেলস ম্যানেজার মো. আবু জাফর।

SKINO

কোরিয়ান ফর্মুলায় তৈরি দেশীয় ব্র্যান্ডের দুটির পণ্য মীনা বাজারের ৬টি গুরুত্বপূর্ণ আউটলেটে পাওয়া যাবে

এই অংশীদারিত্বের মাধ্যমে স্থানীয় স্কিনকেয়ার ব্র্যান্ডগুলোর জনপ্রিয়তা এবং দেশীয় পণ্যের বাজার আরও সমৃদ্ধ হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। এটি শুধু পণ্যের সহজলভ্যতা বাড়াবে না বরং দেশীয় স্কিনকেয়ার খাতের অগ্রগতিকে আরও ত্বরান্বিত করবে।

বাংলা টেলিগ্রাফ উদ্যোগের গল্প