
বুধবারের (৮ এপ্রিল) রাজধানীর গ্রিনরোডে অবস্থিত ইউনিকো হাসপাতালে কার্ডিয়াক সার্জারি বিভাগের উদ্বোধন করা হয়
আনুষ্ঠানিকভাবে চালু হলো ইউনিকো হাসাপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগ। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, তাদের এই কার্ডিয়াক সার্জারি বিভাগ দেশের হৃদরোগ চিকিৎসায় নতুন মাত্রা যোগ করবে।
বুধবার (৮ এপ্রিল) রাজধানীর গ্রিনরোডে অবস্থিত ইউনিকো হাসপাতালে কার্ডিয়াক সার্জারি বিভাগের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিকো হসপিটাল পিএলসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরদ্রা কুরিয়েন, চিফ মেডিক্যাল সার্ভিসেস (সিএমএস) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. শরীফ আহমেদ এবং কার্ডিয়াক সার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ও সমন্বয়ক অধ্যাপক ডা. মো. ফাইজুস সাজ্জাদ। এ সময় বিভাগের সার্জিক্যাল টিমও উপস্থিত ছিলেন।
এছাড়া অনুষ্ঠানে হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক, ব্যবস্থাপনা দলের সদস্য এবং অন্যান্য কর্মীরাও অংশ নেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নতুন এই বিভাগ উন্নত ও আধুনিক হৃদরোগ চিকিৎসায় নতুন মাইলফলক তৈরি করবে। বিশেষ করে জটিল ও স্বল্প আঘাতমূলক (মিনিমালি ইনভেসিভ) অস্ত্রোপচারের ক্ষেত্রে সর্বাধুনিক চিকিৎসা সুবিধা পাবেন রোগিরা।











































