
প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে ৪৮টি দল
মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের পরবর্তী আসর। এবারের আসরে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে ৪৮টি দল। প্লে-অফ পর্ব শেষ হওয়ার পর নিশ্চিত হয়েছে সবগুলো দলের নাম। মোট ১২টি গ্রুপে ভাগ হয়ে লড়বে এই দলগুলো।
এবারের আসরে গ্রুপপর্বের পর নকআউট বা রাউন্ড অব ৩২ শুরু হবে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ হিসেবে মোট ২৪টি দল সরাসরি নকআউটে যাবে।
বাকি ৮টি দল নির্ধারিত হবে গ্রুপপর্বে ভালো পারফর্ম করা তৃতীয় স্থান অধিকারী দলগুলোর মধ্যে থেকে। এক নজরে দেখে নেওয়া যাক ১২টি গ্রুপের চূড়ান্ত বিন্যাস।

বিশ্বকাপের ১২টি গ্রুপ
| গ্রুপ | দলসমূহ |
| গ্রুপ এ | মেক্সিকো, সাউথ আফ্রিকা, কোরিয়া রিপাবলিক, চেক প্রজাতন্ত্র |
| গ্রুপ বি | কানাডা, বসনিয়া এন্ড হার্জেগোভিনা, কাতার, সুইজারল্যান্ড |
| গ্রুপ সি | ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড |
| গ্রুপ ডি | মার্কিন যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, তুরস্ক |
| গ্রুপ ই | জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর |
| গ্রুপ এফ | নেদারল্যান্ডস, জাপান, সুইডেন, তিউনিসিয়া |
| গ্রুপ জি | বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড |
| গ্রুপ এইচ | স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে |
| গ্রুপ আই | ফ্রান্স, সেনেগাল, ইরাক, নরওয়ে |
| গ্রুপ জে | আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান |
| গ্রুপ কে | পর্তুগাল, কঙ্গো ডিআর, উজবেকিস্তান, কলম্বিয়া |
| গ্রুপ এল | ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা |












































