
আন্তর্জাতিক ফ্লাইটের জন্য আকাশসীমা আংশিকভাবে পুনরায় খুলে দিয়েছে ইরান
দীর্ঘদিন বন্ধ থাকার পর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য নিজেদের আকাশসীমা আংশিকভাবে পুনরায় খুলে দিয়েছে ইরান। আজ শনিবার (১৮ এপ্রিল) দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাতে এই তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা।
নতুন নির্দেশনা অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৭টা থেকেই দেশটির একাধিক বিমানবন্দর পুনরায় সচল হয়েছে এবং ধাপে ধাপে ফ্লাইট চলাচল শুরু হচ্ছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ইরানের পূর্বাঞ্চলের আকাশপথ উন্মুক্ত রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর নিরাপত্তার খাতিরে নিজেদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দিয়েছিল ইরান। দীর্ঘ সময় পর আকাশপথ খুলে দেওয়ায় আন্তর্জাতিক বিমান চলাচলে বড় ধরনের স্বস্তি ফিরবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বাংলা টেলিগ্রাফ ভিজ্যুয়াল





































