
এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালি এড়িয়ে যাচ্ছে অনেক জাহাজ
ইরান হরমুজ প্রণালি উন্মুক্ত করলেও পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পরস্পরবিরোধী তথ্যের কারণে এখনো অনেক জাহাজ ওই পথে চলাচল করতে সাহস পাচ্ছে না।
ইরানের ঘোষণার পর কিছু জাহাজ প্রণালি অতিক্রমের চেষ্টা করে কিন্তু পরিস্থিতি স্পষ্ট না হওয়ায় সেসব জাহাজের বেশ কয়েকটি আবার ফিরে যায়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি গতকাল ঘোষণা দেন, হরমুজ প্রণালি ‘সম্পূর্ণভাবে উন্মুক্ত’ এবং সব বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারবে।

আরাঘচির ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরানের সঙ্গে পূর্ণাঙ্গ চুক্তি না হওয়া পর্যন্ত হরমুজে তাদের অবরোধ অব্যাহত থাকবে।
ট্রাম্পের এই ঘোষণার পর পাল্টা হুমকি দেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বন্দর অবরোধ অব্যাহত রাখে, তাহলে এই প্রণালী খোলা নাও থাকতে পারে।
এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালি এড়িয়ে যাচ্ছে অনেক জাহাজ।









































