মঙ্গলবার । এপ্রিল ২১, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ২১ এপ্রিল ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শেয়ার

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় ‘হুমকি ও প্রতিশ্রুতি’ আছে, অগ্রগতি নেই: লাভরভ


lavrov

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ বলেছেন, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় ‘হুমকি ও প্রতিশ্রুতি’ দেখা গেলেও বাস্তব কোনো অগ্রগতি নেই। খবর রুশ বার্তা সংস্থা তাস।

লাভরভ বলেন, ইরান সঠিকভাবেই দাবি করছে যে তারা অতীতে ‘ভুল প্রতিশ্রুতির ফাঁদে’ পড়েছে।

তবে তিনি ২০১৫ সালের পারমাণবিক চুক্তির কথ্রে উল্লেখ করেন, যা তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে স্বাক্ষরিত হয়েছিল। ওই চুক্তির মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিনিময়ে তাদের ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল।

তিনি আশা প্রকাশ করে বলেন, ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা করে যদি ২০১৫ সালের মতো কোনো সমঝোতায়ও পৌঁছায়, তাহলে তা হবে ‘বড় ধরনের সাফল্য’।

লাভরভ আরও জানান, পাকিস্তানে সম্ভাব্য নতুন দফা আলোচনা নিয়ে পরিস্থিতি বিশ্লেষণ করছে রাশিয়া। তার ভাষায়, ‘পরিস্থিতি ২৪ ঘণ্টার মধ্যে ১০ বার পর্যন্ত পরিবর্তিত হতে পারে।’

বাংলা টেলিগ্রাফ ভিজ্যুয়াল