মঙ্গলবার । এপ্রিল ২৮, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ২৮ এপ্রিল ২০২৬, ২:০৭ অপরাহ্ন
শেয়ার

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স বোর্ডের সব সদস্যকে বরখাস্ত করলেন ট্রাম্প


NSF

ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স বোর্ডের (এনএসবি) ২২ সদস্যের সবাইকে বরখাস্ত করেছে। এই বোর্ড দেশটির ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের (এনএসএফ) নীতিনির্ধারণী ও উপদেষ্টা সংস্থা।

বোর্ডের সাবেক সদস্য রজার বিচি জানান, তাদের বরখাস্তের পেছনে কোনো কারণ জানানো হয়নি; কেবল সংক্ষিপ্ত ইমেইলে ‘সেবার জন্য ধন্যবাদ’ জানানো হয়েছে। তিনি বলেন, নতুন বোর্ড কেমন হবে এবং ভবিষ্যতে কোন ধরনের গবেষণা ও শিক্ষা সমর্থন পাবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিরোধী দল ডেমোক্র্যাট আইনপ্রণেতারা এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। তারা এই সিদ্ধানএতক ‘বিজ্ঞান ও উদ্ভাবনের জন্য ক্ষতিকর’ বলে মন্তব্য করেন।

এই পদক্ষেপটি ট্রাম্প প্রশাসনের বিভিন্ন সরকারি সংস্থা পুনর্গঠনের বৃহত্তর উদ্যোগের অংশ বলে মনে করা হচ্ছে। এর আগে ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের বাজেটে বড় ধরনের কাটছাঁট করা হয়, যেখানে প্রায় ১,৬০০টির বেশি গবেষণা অনুদান বাতিল বা স্থগিত করা হয়েছিল।

১৯৫০ সালে প্রতিষ্ঠিত ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন ২০২৫ সালে ৮ বিলিয়ন ডলারের বেশি গবেষণা ও শিক্ষা খাতে ব্যয় করেছে। বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তনের দীর্ঘমেয়াদি প্রভাব এখনই নির্ধারণ করা কঠিন।