
মমতা ব্যানার্জী
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রথমবারের মতো ক্ষমতায় আসতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। টানা ১৫ বছর রাজ্যটির ক্ষমতায় থাকা মমতা ব্যানার্জীর তৃণমূল কংগ্রেস পরাজয়ের মুখে।
সোমবার (৪ মে) রাজ্যটির নির্বাচনের ভোট গণণার শুরু থেকেই বিজেপি’র কাছে পিছিয়ে আছে মমতার দল।
পশ্চিমবঙ্গে বিজেপি’র উত্থান অনেকটা অকল্পনীয়। ১৫ বছর আগে ২০১১ সালের রাজ্যের নির্বাচনে দলটি একটি আসনেও জিততে পারেনি। এর পাঁচ বছর পর ২০১৬ সালের নির্বাচনে দলটি জেতে মাত্র ৩টি আসনে। ২০২১ সালে জয় পায় ৭৭টি আসনে। আর ২০২৬ এসে পশ্চিমবঙ্গের ক্ষমতা নিজেদের করে নিতে যাচ্ছে দলটি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভারত স্বাধীন হওয়ার পর প্রথমবারের মতো পশ্চিমঙ্গে বিজেপি’র এই উত্থান ইঙ্গিতবহ। একইসঙ্গে ক্ষমতা হারালে তা মমতা ব্যানার্জীর রাজনৈতিক ভবিষ্যতকেও ঝুঁকির মধ্যে ফেলবে।





































