বৃহস্পতিবার । মে ২১, ২০২৬
প্রবাস ডেস্ক প্রবাস ২১ মে ২০২৬, ৮:১১ পূর্বাহ্ন
শেয়ার

মালয়েশিয়ায় সাড়ে ৪ মাসে ১৬ হাজারের বেশি অভিবাসী আটক


malaysia-arrest

ছবি: সংগৃহীত

চলতি বছরের সাড়ে চার মাসেই মালয়েশিয়ায় বড় ধরনের সাঁড়াশি অভিযান চালিয়ে ১৬ হাজার ৬৮১ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। একই সময়ে বিভিন্ন অপরাধে ও কাগজপত্র না থাকায় ২ হাজার ৪৫৩ জন বাংলাদেশিসহ মোট ১৯ হাজার ৭০০ জন বিদেশিকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

গত মঙ্গলবার (১৯ মে) পুত্রজায়ায় অভিবাসন বিভাগের এক বিশেষ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেআইএমের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এই তথ্য নিশ্চিত করেন।

অভিবাসন বিভাগ জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ মে পর্যন্ত দেশজুড়ে মোট ৪ হাজার ৭৮৫টি সফল অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে মোট ৬৯ হাজার ৪০৬ জনের নথিপত্র তল্লাশি ও যাচাই-বাছাই করা হয়। যার মধ্যে ১৬ হাজার ৬৮১ জনকে বিভিন্ন ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অপরাধে আটক করা হয়।

মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেন, “জেআইএম বর্তমানে আরও কঠোর ও আগ্রাসীভাবে অভিযান পরিচালনা করছে। এই তথ্যই প্রমাণ করে যে, নিয়ম লঙ্ঘন, ভিসার অপব্যবহার কিংবা ইমিগ্রেশন আইন ভঙ্গের বিষয়ে আমরা কোনো ধরনের আপস করছি না।”

দাতুক জাকারিয়া শাবান জানান, বর্তমানে মালয়েশিয়ার স্থায়ী ইমিগ্রেশন ডিপোগুলোতে ২০ হাজার ৫৭৫ জন এবং অস্থায়ী ডিপোগুলোতে ১ হাজার ৪৭০ জন আটক ব্যক্তি রয়েছেন। তাদের নথিপত্র যাচাই ও আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

চলতি বছরের ১৪ মে পর্যন্ত নিজ দেশে ফেরত পাঠানো ১৯ হাজার ৭০০ জন বিদেশির মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন ইন্দোনেশিয়ার নাগরিক (৭ হাজার ৯৩৬ জন)। এরপর পর্যায়ক্রমে রয়েছে মিয়ানমারের ৪ হাজার ৫ জন, বাংলাদেশের ২ হাজার ৪৫৩ জন, ফিলিপাইনের ১ হাজার ৮২৫ জন এবং থাইল্যান্ডের ১ হাজার ৮ জন নাগরিক।

মালয়েশিয়া সরকারের বিশেষ সাধারণ ক্ষমার আওতায় পরিচালিত প্রবাসী প্রত্যাবাসন কর্মসূচি ‘প্রোগ্রাম রিপাট্রিয়াসি মাইগ্রান ২.০ (পিআরএম ২.০)’ প্রসঙ্গে জাকারিয়া শাবান বলেন, এই কর্মসূচিটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বিপুল সংখ্যক অবৈধ অভিবাসী এতে নিবন্ধন করে স্বেচ্ছায় দেশে ফিরে গেছেন এবং এর মাধ্যমে সরকারের উল্লেখযোগ্য পরিমাণ জরিমানাও আদায় হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের ১৯ মে থেকে চলতি বছরের ১৭ মে পর্যন্ত পরিচালিত এই কর্মসূচিতে ১১২টি দেশের মোট ২ লাখ ৫৭ হাজার ৪৪৩ জন অবৈধ অভিবাসী নিবন্ধন করেছেন। এর বিপরীতে মালয়েশিয়া সরকার ১২ কোটি ৮৭ লাখ ২৬ হাজার ৯৪০ রিঙ্গিত জরিমানা আদায় করতে সক্ষম হয়েছে।

এই কর্মসূচির আওতায় সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন ইন্দোনেশিয়ার ১ লাখ ১১ হাজার ৬৬০ জন নাগরিক। দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশের ৪৯ হাজার ৪৮১ জন এবং তৃতীয় অবস্থানে মিয়ানমারের ৩৩ impatience (৩৩ হাজার ৮৫৮) জন নাগরিক নিবন্ধন করেছেন।