রবিবার । মে ৩১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৩১ মে ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শেয়ার

পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম বাড়লো


Oil

ফাইল ছবি

দেশে ভোক্তা পর্যায়ে কয়েক ধরনের জ্বালানি তেলের মূল্য আবারও সমন্বয় করেছে সরকার। নতুন ঘোষণায় পেট্রল, অকটেন এবং কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা করে বাড়ানো হয়েছে। তবে ডিজেলের দামে কোনো পরিবর্তন আনা হয়নি।

রোববার (৩১ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে জুন মাসের জন্য নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা অপরিবর্তিত থাকছে। অন্যদিকে অকটেনের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪৫ টাকা, পেট্রলের ১৪০ টাকা এবং কেরোসিনের ১৩৫ টাকা।

সরকারের এই নতুন মূল্যহার আগামী ১ জুন থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।