শুক্রবার । জুন ১২, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১২ জুন ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শেয়ার

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে এক নারী নিহত


রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে এক নারী নিহত

ছবি: সংগৃহীত

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে এক নারী নিহত এবং আরেক নারী গুরুতর আহত হয়েছেন।  শুক্রবার স্থানীয় সামরিক কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, দেশটির উত্তর-পূর্বাঞ্চলের সীমান্তবর্তী সুমি অঞ্চলে রাশিয়ার হামলায় ৪৪ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। এছাড়া ৩৩ বছর বয়সী আরেক নারী গুরুতর আহত হয়েছেন। চিকিৎসকরা আহত নারীকে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।

সুমি অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ওলেগ গ্রিগোরভ টেলিগ্রামে এক বার্তায় বলেন, ড্রোন হামলায় একটি তিনতলা অনাবাসিক ভবনও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।