জাপানে আবাসিক এলাকার একটি বাড়ির ওপর বিমান বিধ্বস্ত হয়ে তিন জন নিহত হয়েছে। আজ সকালে টোকিও শহরতলির জনবহুল এলাকায় ছোট বিমানটি ভেঙে পড়ে। একাধিক বাড়ি ও গাড়িতে আগুন লেগে যায়। বিমানটিতে কত জন যাত্রী ছিলেন তা এখনও পরিষ্কার নয়। ধ্বংসস্তুপ থেকে এক জনকে উদ্ধার করা হয়েছে। ছোপু বিমানবন্দর থেকে ওড়ার পরই বিমানটি ভেঙে পড়ে বলে জানা গেছে।
চফু শহরের আবাসিক এলাকায় একটি বাড়ির ওপর বিমানটি বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা দুইজন এবং যে বাড়ির ওপর বিধ্বস্ত হয়েছে সেখানকার এক মহিলা নিহত হয়েছেন। এই সময় তিনটি বাড়ি ও দুটি গাড়িতে আগুন ধরে যায়। বিমানটি কী কারণে ধ্বংস হয় তা জানা যায়নি।



































