রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ৫ মে ২০১৪, ৯:৩০ পূর্বাহ্ন
শেয়ার

সিউলে চলছে বিশ্ব ইজতেমা, কাল মোনাজাত


সিউল, ৫ মে ২০১৪:

হাজার হাজার মুসল্লিদের অংশগ্রহণে গতকাল সিউলে শুরু হয়েছে বিশ্ব ইজতেমা। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, কাজাখস্থান, উজবেকিস্তান, মিশরসহ সকল মুসলিম প্রবাসীরা ইজতেমায় অংশ নিচ্ছেন। এইসব মুসলিম দেশগুলো থেকে মুরব্বীরাও যোগ দিয়েছেন ইজতেমায়। আগামীকাল সকালে মোনাজাতের মাধ্যমে শেষ হবে কোরিয়াতে মুসলমানদের সবচেয়ে বড় এই জমায়েত।

10259753_10201892526295984_5058688622283171341_n

প্রবাসী মুসলমানরা কোরিয়ায় ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ পান খুব কমই। ছুটির দিনে বিশ্ব ইজতেমা হওয়ায় প্রবাসীদের একটি উল্লেখযোগ্য অংশ যোগ দিয়েছেন। শুনার সুযোগ পেয়েছেন বিদেশী মেহমানদের বয়ান, পেয়েছেন ইবাদত বন্দেগী করার সুযোগ।

আজকেও অনেক মুসলমান ইজতেমায় যোগ দিবেন বলে আশা করছেন আয়োজকরা। বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসলমানদের যাতে কোন অসুবিধা না হয় তার সব ব্যবস্থা করা হয়েছে। খাওয়া,থাকার ব্যবস্থা ছাড়াও মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে বলেও জানান আয়োজকরা।