
আসাদ আলম সিয়াম
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে দেশের ২৮তম পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার (১৯ জুন) এক অফিস আদেশে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আসাদ আলম সিয়াম পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করবেন; যা আগামীকাল শুক্রবার (২০ জুন) থেকে কার্যকর হবে।’
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে নতুন পররাষ্ট্র সচিব রোববার অফিসে যোগ দেবেন।
বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের কর্মকর্তা আসাদ আলম সিয়াম যুক্তরাষ্ট্রের আগে অষ্ট্রিয়ার (ভিয়েনায়) জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।














































