মঙ্গলবার । মার্চ ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ১২ জুলাই ২০২৫, ১২:১১ অপরাহ্ন
শেয়ার

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধে জাতিসংঘের উদ্যোগে সম্মেলন


জাতিসংঘের উদ্যোগে সম্মেলন

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধের লক্ষ্যে জাতিসংঘের উদ্যোগে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। জাতিসংঘ সদর দপ্তরে আগামী ২৮-২৯ জুলাই সম্মেলনটি অনুষ্ঠিত হবে। খবর এএফপি।

গত জুনের মাঝামাঝি সময়ে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এই সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ইরানের বিরুদ্ধে ইসরাইলের আকস্মিক সামরিক অভিযানের কারণে শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, এখন এটি জুলাইয়ের শেষের দিকে পুনঃনির্ধারণ করা হয়েছে। তবে বিভিন্ন দেশের কোন পর্যায়ের প্রতিনিধি এতে অংশ নেবেন তা জানানো হয়নি। গত জুন মাসের সম্মেলনে রাষ্ট্র ও সরকার প্রধানদের যোগদানের কথা ছিল।

বৃহস্পতিবার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তার যুক্তরাজ্য সফরের সময় ফ্রান্স এবং ব্রিটেনের যৌথভাবে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির আহ্বান জানিয়ে বলেন, এই ধরনের পদক্ষেপই এই অঞ্চলে ‘শান্তির একমাত্র আশা।