মঙ্গলবার । মার্চ ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ১৪ জুলাই ২০২৫, ১২:২২ অপরাহ্ন
শেয়ার

নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি আর নেই


নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি আর নেই

নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি (৮২) মারা গেছেন। তার সহকারীর বরাতে রোববার (১৩ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

আশির দশকে সামরিক শাসক হিসেবে ‘ইস্পাত কঠিন’ হাতে দেশ শাসন করেন বুহারি।

পরবর্তীতে নিজের ভাবমূর্তি আমূল বদলে একজন রূপান্তরিত গনতন্ত্রকামী হিসেবে রাজনীতির অঙ্গনে আবারও ফেরেন বুহারি। ২০১৫ থেকে ২০২৩ পর্যন্ত টানা দুই মেয়াদে বেসামরিক, ‘ডেমোক্র্যাট’ প্রেসিডেন্ট হিসেবে দেশ শাসন করেন তিনি।

প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে বুহারির মুখপাত্র ছিলেন গারবা শেহু। তিনি সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন, ‘সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি আজ বিকেলে লন্ডনের এক ক্লিনিকে মারা গেছেন। তার পরিবার এই ঘোষণা দিয়েছে।’

ক্ষমতাসীন প্রেসিডেন্ট বোলা তিনুবু এক বিবৃতিতে জানান, তিনি বুহারির স্ত্রীর সঙ্গে কথা বলেছেন। পাশাপাশি, তিনি ভাইস প্রেসিডেন্ট কাশিম শেত্তিমাকে ইংল্যান্ডে যেয়ে বুহারির মরদেহ ফিরিয়ে আনার আনুষ্ঠানিক প্রক্রিয়ার দেখভাল করার নির্দেশ দিয়েছেন।